| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম: 25-06-2025 ইং
  • 118662 বার পঠিত
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদপুরে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চারিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যোন্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, যৌথ বাহিনী ২৪ জুন দিনগত রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য মাইন ভুঁইয়া, মো. সিফাতুল্লাহ, মো. নেয়ামত, মো. সবজি, মো. সিমুলেশন ব্যাপারী ও মো. ইয়াসিন গাজীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪