| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা যেকোনো মুহূর্তে ‘ট্রিগার চাপতে প্রস্তুত’ : ইরানের স্পিকার

  • আপডেট টাইম: 24-06-2025 ইং
  • 122558 বার পঠিত
আমরা যেকোনো মুহূর্তে ‘ট্রিগার চাপতে প্রস্তুত’ : ইরানের স্পিকার
ছবির ক্যাপশন: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার দাবি মেনে না নিয়েই ইসরায়েলের ‘আগ্রাসন’ বন্ধ করেছে।

বুধবার (২৫ জুন) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এখবর দিয়েছে আল জাজিরা। 

স্পিকার গালিবাফ বলেন,  “আমরা কেবলমাত্র ইরানের মহান ও বীর জাতির স্বার্থে এবং শত্রুর প্রতি সম্পূর্ণ অবিশ্বাসের সাথে এগিয়ে যাব। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে আমরা যেকোনো মুহূর্তে ট্রিগার চাপতে প্রস্তুত।”

তিনি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য জাতিসংঘ এবং এর পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এরও সমালোচনা করেন।

গালিবাফ আরও বলেন, “সবচেয়ে তীব্র সামরিক আক্রমণ এবং মনস্তাত্ত্বিক অভিযানের মধ্যেও ইরানের জনগণ একে অপরকে আলিঙ্গন করেছিল এবং ধৈর্য ও সাহসের সাথে দাঁড়িয়েছিল।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪