| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অনুমোদনহীন বেসরকারি ক্লিনিকে সেনাবাহিনীর অভিযান

  • আপডেট টাইম: 24-06-2025 ইং
  • 122767 বার পঠিত
বগুড়ায় অনুমোদনহীন বেসরকারি ক্লিনিকে সেনাবাহিনীর অভিযান
ছবির ক্যাপশন: বগুড়ায় অনুমোদনহীন বেসরকারি ক্লিনিকে সেনাবাহিনীর অভিযান

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অনুমোদনহীন একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শহরের ইস্পাহানি সড়কে জমজম ইসলামিয়া হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালানো হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল ফাহাদ অভিযানের নেতৃত্ব দেন। 

অভিযানে প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতি টের পরে পালিয়ে যায় অনুমোদনহীন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও  কর্মচারীরা। পরে অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, ওষুধ সংরক্ষণের ফ্রিজে পশুর মাংসা পাওয়া যায়।

এছাড়াও হাসপাতালে অপারেশন থিয়েটারের বেহাল দশার পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষে কোন বৈধ কাগজপত্র পায়নি ভ্রাম্যমাণ আদালত। এজন্য অনুমোদনহীন বেসরকারি এই হাসপাতাল সিলগালা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে বলে জানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪