| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে আর কোনো বোমা হামলা নয়, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপডেট টাইম: 24-06-2025 ইং
  • 136672 বার পঠিত
ইরানে আর কোনো বোমা হামলা নয়,   ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :  এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ইরানে আর কোনো বোমা হামলা নয়।

মঙ্গলবার (২৩ জুন) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় ইরান-ইসরায়েল যুদ্ধের লাইভ সম্প্রচারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন যে, ইরানে যেন আর আক্রমণ না চলায় ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দিলেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না।’ তিনি আরও লেখেন, ‘যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।’

এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি। খবর আলজাজিরার।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪