| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম: 24-06-2025 ইং
  • 135375 বার পঠিত
চাঁদপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: চাঁদপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মেয়াদ ছাড়া শিশু খাদ্য বিক্রি এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শহরের পুরান বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি অংশ হিসেবে শহরের পুরাণ বাজার এলাকায়  অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা অধিকার আইনে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মুল্যে সিগারেট বিক্রয় করায় নারায়ণ স্টোর মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে জয় গোপাল স্টোর মালিককে ৩ হাজার টাকা, মিলন স্টোর মালিককে ২ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রয় করায় মাসুদ স্টোর মালিককে ২ হাজার টাকা এবং গাজী স্টোর মালিককে ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা  আরোপ  ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪