| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ নেত্রী নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন, আমাদের নেত্রী পালিয়ে যান নাই: শহিদুল ইসলাম বাবুল

  • আপডেট টাইম: 23-06-2025 ইং
  • 137661 বার পঠিত
আওয়ামী লীগ নেত্রী নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন, আমাদের নেত্রী পালিয়ে যান নাই: শহিদুল ইসলাম বাবুল
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ নেত্রী নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন, আমাদের নেত্রী পালিয়ে যান নাই: শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি: কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। তবে আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে কখনো পালিয়ে যান নাই। 

সোমবার ( ২৩ জুন) দুপুরে চরভদ্রাসন উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। 

শহিদুল ইসলাম বাবুল বলেন, হাসিনা অহঙ্কার করে গর্ব করে, দাম্ভিকতার সাথে বলেছিলেন হাসিনা নাকি পালায় না। গত ৫ আগস্টে তিনদিন আগেও বলেছিল তিনি নাকি পালায় না। ঠিক তিনদিনের মাথায় কার্গো বিমান করে নিজের বোনকে নিয়ে পালিয়ে চলে গেলেন। হাজার হাজার নেতাকর্মীদের কি হবে তা একবারের জন্যও চিন্তা করেননি। এই আওয়ামী লীগের কর্মীদের জন্য আমার করুণা হয়। 

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুহা: মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪