| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে বেইজিং সফরে আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি

  • আপডেট টাইম: 23-06-2025 ইং
  • 137648 বার পঠিত
তারেক রহমানকে বেইজিং সফরে আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সোমবার (২৩ জুন) বিষয়টি জাসান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতারা।

শায়রুল কবির খান জানান, বৈঠকের মধ্য দিয়ে দুই দল ও দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা লাভ করবে সিপিসির নেতারা আশাবাদী। 

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগের ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪