| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর যৌনপল্লী এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম: 23-06-2025 ইং
  • 137899 বার পঠিত
রাজবাড়ীর যৌনপল্লী এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: রাজবাড়ীর যৌনপল্লী এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘নিহত নজরুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (২২ জুন) দিবাগত রাতের কোন একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪