| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হলেন অভিনেত্রী স্বাগতা

  • আপডেট টাইম: 22-06-2025 ইং
  • 138969 বার পঠিত
মা হলেন অভিনেত্রী স্বাগতা
ছবির ক্যাপশন: জিনাত শানু স্বাগতা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। মা ও সদ্যজাত শিশু দুজনেই সুস্থ আছে বলেই জানা গেছে।

কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

শনিবার রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই। এরপর দুই পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী।

শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় চিকিৎসক ও হাসপাতাল বদল করেন। বর্তমানে থাইল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। সেখানে গিয়ে স্বাগতা বলেছিলেন, ‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪