| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪-এর গণঅভ্যুত্থানে জনগণ পরিবারতন্ত্রকে ‘না’ বলেছে: হান্নান মাসুদ

  • আপডেট টাইম: 21-06-2025 ইং
  • 140231 বার পঠিত
২৪-এর গণঅভ্যুত্থানে জনগণ পরিবারতন্ত্রকে ‘না’ বলেছে: হান্নান মাসুদ
ছবির ক্যাপশন: ২৪-এর গণঅভ্যুত্থানে জনগণ পরিবারতন্ত্রকে ‘না’ বলেছে: হান্নান মাসুদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতন্ত্রের রাজনীতিকে ‘না’ বলে দিয়েছে। এ দেশ কোনো পরিবারের কাছে ইজারায় দেওয়া হয়নি। দু-একটি পরিবার যদি মনে করে তারা এ দেশকে শাসন ও শোষণ করবে, তা আর হতে দেওয়া হবে না। এ দেশের ১৮ কোটি মানুষই সিদ্ধান্ত নেবে।”

শনিবার (২১ জুন) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বারবার তারা নিপীড়কদের কাছে মাথানত করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে করায়ত্ব করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আরও একবার ‘জোর যার, মুলুক তার’ এই রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। মনে রাখবেন, এখনই যদি রুখে না দাঁড়ান, তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না। আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহনি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪