| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে নতুন প্রজন্ম কে দেশীয় ফলের সাথে পরিচিত করতে বিশেষ আয়োজন

  • আপডেট টাইম: 21-06-2025 ইং
  • 140295 বার পঠিত
ফরিদপুরে নতুন প্রজন্ম কে দেশীয় ফলের সাথে পরিচিত করতে বিশেষ আয়োজন
ছবির ক্যাপশন: ফরিদপুরে নতুন প্রজন্ম কে দেশীয় ফলের সাথে পরিচিত করতে বিশেষ আয়োজন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বর্ণমালা স্কুলে আনন্দঘন পরিবেশে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের দেশীয় ফলের পরিচিতি এবং পুষ্টিগুন তুলে ধরা হয়। 

শনিবার (২১ জুন) সকাল ১০টায় বর্ণমালা স্কুল প্রাঙ্গণে ফল উৎসবের আয়োজন করা হয়। বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন নাট্য কর্মী মো. শহীদ মোল্লা, মাদ্রাসা শিক্ষক তারিকুল ইসলাম তারেক।

এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  নতুন প্রজন্ম কে দেশীয় ফলের সাথে পরিচিত করতে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লোটকন, আনারস,  কলা, পেয়ারাসহ প্রায় ২০ প্রজাতির দেশীয় ফল নিয়ে এ মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪