| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম: 21-06-2025 ইং
  • 126709 বার পঠিত
চাঁদপুরে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবির ক্যাপশন: চাঁদপুরে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুর প্রতিনিধি :

সংবাদ ভিত্তিক দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন পদযাত্রায় ১৩ বছর পেরিয়ে ১৪তম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে চাঁদপুর জেলা কার্যালয়ের পক্ষে আয়োজন করা হয়েছে কেক কাটা ও আলোচনা সভা।

শনিবার (২১ জুন) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, দেশ ও সমাজ পরিবর্তনে অন্যন্য ভূমিকা পালন করে গণমাধ্যম। একাত্তর টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকে নিজস্ব মান বজায় রেখে সংবাদ পরিবেশন করে আসছে। যে কারণে খুব দ্রুত সময় দেশের জনগণকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। টেলিভিশনটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির সময় সাংবাদিকসহ সাধারণ পাঠকও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন বিষয় দেখে বিশ্বাস করেন। কিন্তু বিষয়টি গুজব তা উপলব্দি করেন না অনেক সময়। যে কোন অপ্রীতিকর ঘটনা পুলিশের নজরে আসলে খুবই গুরুত্ব দিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে। আশা করি সঠিক তথ্য তুলে ধরতে গনমাধ্যম আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট মো. মাসুদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।

একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আলআমিন ভুঁইয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুসাদ্দেক আল-আকিব, ইন্ডিপিন্ডেট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, একাত্তর টেলিভিশন হাজীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক কামরুজ্জামান টুটুল ও সাংবাদিক মহিউদ্দিন মাহমুদ প্রমূখ।

অনুষ্ঠানের ব্যাতিক্রম অংশগ্রহন ছিলো মেঘনা পাড়ের জেলেদের। জেলেদের মধ্যে বক্তব্য দেন মো. আমির হোসেন ও মোস্তফা ব্যাপারী। জেলেরা বক্তব্যে তাদের বাস্তব অভিজ্ঞতার বর্ণনা করেন এবং একাত্তর টেলিভিশন তাদের সমস্যাগুলো খুব নিকটে গিয়ে তুলে ধরায় ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জ্ঞাপন করেন।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি আলআমিন ভুঁইয়াকে ফুলেল শুছেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪