| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরুখের মান্নাতে বেআইনি কাজের অভিযোগ, প্রশাসনের হানা

  • আপডেট টাইম: 21-06-2025 ইং
  • 142078 বার পঠিত
শাহরুখের মান্নাতে বেআইনি কাজের অভিযোগ, প্রশাসনের হানা
ছবির ক্যাপশন: শাহরুখের মান্নাতে বেআইনি কাজের অভিযোগ, প্রশাসনের হানা

রিপোর্টার্স২৪ বিনোদন ডেস্ক : বলিউড কিং খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ যেন এক আবেগের নাম। জন্মদিন থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে শাহরুখকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার ভক্ত ভিড় করেন ‘মান্নাত’-এর গেটের সামনে। তবে সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে পালি হিলের একটি আবাসনে উঠেছেন শাহরুখ খান। কারণ তার এই রাজপ্রাসাদে সংস্কারের কাজ চলছে।

কিন্তু এরইমধ্যে বিতর্কে নাম জড়িয়েছে শাহরুখের এই প্রাসাদটির। শোনা যাচ্ছে, নিয়ম-বহির্ভূত কাজের অভিযোগে মান্নাতে হাজির পৌরসভার কর্মকর্তারা।

মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ চলছে মাস কয়েক ধরেই। পরিবারসহ অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের বাদশাহ।কিন্তু মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন- এমনই অভিযোগ। যদিও শাহরুখ খানের টিমের দাবি, সব কাজই হচ্ছে নিয়ম মেনে, যথাযথ অনুমতিপত্র হাতে রেখেই। বাদশার সেক্রেটারি পূজা দাদলানি গোটা ব্যাপারটি অস্বীকার করেছেন। স্পষ্টভাবে তিনি বলেছেন, বেআইনি কাজের কোনও প্রশ্নই নেই।

বন দপ্তরের এক কর্মকর্তা জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ একযোগে শাহরুখের বাংলোতে উপস্থিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা। ‘অভিযোগের ভিত্তিতেই এই জায়গার পরিদর্শন হয়েছে। এখন আমরা রিপোর্ট তৈরি করছি।

জানা গেছে, অভিযোগটি দায়ের করেছেন সমাজকর্মী সন্তোষ দাউন্ডকার। প্রাক্তন আইপিএস অফিসার ও সমাজকর্মী ওয়াই পি সিংয়ের দাবি, ২০০৫ সালে যেভাবে মন্নতের ভিতরে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে তা একত্র করে বিলাসবহুল প্রাসাদ বানানো হয়েছে, তা আদতে নগরোন্নয়ন আইন লঙ্ঘনের সামিল। তার মতে, নগর-ভূমি সীমা আইন কার্যকর নাকি কার্যকর হয়নি। 

এবার মালিকদের সেই ফ্ল্যাটগুলো ফিরিয়ে আনতে হবে আইনি কাঠামো মেনে, যাতে শহরের হাউজিং লক্ষ্যপূরণ হয়। এর জেরে গত শুক্রবার পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যান ‘মান্নাত’ পরিদর্শনে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪