| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা

  • আপডেট টাইম: 21-06-2025 ইং
  • 140546 বার পঠিত
মা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা
ছবির ক্যাপশন: মা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা

রিপোর্টার্স২৪ বিনোদন ডেস্ক : অভিনেত্রী নাজিয়া হক অর্ষা হারালেন তার সবচেয়ে বড় মা। শুক্রবার (২০ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তার মা মাসুদা হক। সময়টা ছিল রাত ১১টা ৪০ মিনিট।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন অর্ষার মা। অসুস্থ মায়ের সেবায় দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে খানিকটা দূরে ছিলেন অর্ষা। যতটা সময় পারতেন, মায়ের পাশেই থাকতেন।

তবে মায়ের মৃত্যুতে শোকের পাশাপাশি হাসপাতাল সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী, অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন। ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না। 

সাংবাদিকদের বলি,ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, যদি সততার দম থাকে, তাহলে হাসপাতালে ঘুরে দেখুন। কী দুরাবস্থা! কী অবস্থা হাসপাতালগুলোর! সেবা বলে কিছু নেই—সবই টাকার খেলা। চিকিৎসা ব্যবসা না সু-চিকিৎসা সেবা?

অর্ষা অভিনয় জগতে পা রেখেছিলেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর এক যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে যাচ্ছেন। নেটওয়ার্কের বাইরে, সাহস, জাহান, ‘কুহেলিকা’—এসব ওটিটি প্রজেক্টে তাঁর ভিন্নধর্মী চরিত্রের জন্য তিনি প্রশংসিতও হয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪