| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

  • আপডেট টাইম: 05-05-2025 ইং
  • 383636 বার পঠিত
আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:  আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে  সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন।

 সোমবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম। আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই আমার বোনের ওড়না অটোরিকশায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

রিপোটার্স২৪/নাইম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪