| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপডেট টাইম: 20-06-2025 ইং
  • 129810 বার পঠিত
খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী   জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।  শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

এসময় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান,  বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আধা ঘণ্টার মতো ফিরোজায় ছিলেন। জার্মান রাষ্ট্রদূত ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা  জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪