| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সন্ত্রাসীদের মারপিটে নিহত শাকিলের পরিবারের পাশে জামায়াত

  • আপডেট টাইম: 20-06-2025 ইং
  • 143320 বার পঠিত
বগুড়ায় সন্ত্রাসীদের মারপিটে নিহত শাকিলের পরিবারের পাশে জামায়াত
ছবির ক্যাপশন: বগুড়ায় সন্ত্রাসীদের মারপিটে নিহত শাকিলের পরিবারের পাশে জামায়াত

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহর জামায়াত নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে বগুড়ার শিববাটিতে সন্ত্রাসী জিতু বাহিনীর মারপিটে নিহত রিক্সাচালক শাকিলের পরিবারের খোঁজ খবর নেন ও পরিবারটিকে শান্তনা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারী গোলাম সাকলাইন, ডা. শাহজাহান আলী, আশিকুর রহমান, মাওলানা রায়হান আলী, ইসাহাক আলী, শহিদুল ইসলাম প্রমুখ। 

পরিবারকে শান্ত দিয়ে শহর আমীর বলেন হত্যাকারী যেই হোক তাদের বিচার অবশ্যই হবে। তিনি অবিলম্বে বাকী আসামীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরে পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদান করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ১৫ জুন শিবাটিতে সন্ত্রাসীদের মারপিটে রিকসা চালক শাকিল নিহত হয়। খবর বিজ্ঞপ্তির।

ক্যাপশন:

বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শুক্রবার (২০ জুন) দুপুরে বগুড়ার শিববাটিতে সন্ত্রাসী জিতু বাহিনীর মারপিটে নিহত রিক্সাচালক শাকিলের পরিবারের খোঁজ খবর নেন ও শান্তনা জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪