| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরের ডিসির আপত্তিকর ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম: 20-06-2025 ইং
  • 143392 বার পঠিত
শরীয়তপুরের ডিসির আপত্তিকর ভিডিও ভাইরাল

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

শুক্রবার (২০ জুন)  প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। একইসঙ্গে একটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

তিনি ফেসবুকে লেখেন- শরিয়তপুরের ডিসি মো: আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হু/ম/কি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক শার্টের বোতাম খোলা অবস্থায় এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করছেন। অভিযোগ রয়েছে, ভিডিও কলের মাধ্যমে ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং এর আগে ‘ন্যাশনাল ট্রাস্ট ফর নিউরো-ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম’-এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪