| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুরগি-সবজির দামে স্বস্তি

  • আপডেট টাইম: 20-06-2025 ইং
  • 143582 বার পঠিত
মুরগি-সবজির দামে স্বস্তি
ছবির ক্যাপশন: বর্তমানে সবজির দামে এসেছে পরিবর্তন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঈদুল আজহার পরবর্তী সময়ে বাজারে মুরগির দাম কম থাকলেও সবজির দাম ছিল বেশ চড়া। তবে বর্তমানে সবজির দামে এসেছে পরিবর্তন, যা স্বস্তি এনে দিয়েছে ক্রেতাদের মাঝে। শুক্রবার (২০ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজারে গিয়ে দেখা যায়, টমেটো প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা বেগুন ৪০ টাকা, লেবু প্রতি ডজন ১৫ থেকে ১৮ টাকা, পটল ৪০ টাকা, শসা ৪০ টাকা, করলা প্রতি কেজি ৩০ টাকা, ভেন্টি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় আজকের দাম অনেকটাই কম। তাই কিছুটা স্বস্তি পাচ্ছি।

বিক্রেতারা জানান, বাজারে এখন পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা কম।

তাদের ভাষ্য, গত বৃহস্পতিবার রাতের তুলনায় আজকে সবজি কম দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু বেচাবিক্রি আগের চেয়েও খারাপ।

এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৫৫ টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে। লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫, হাসের ডিম প্রতি পিস ১৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।



.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪