| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আমিনুল

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 131644 বার পঠিত
বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আমিনুল
ছবির ক্যাপশন: বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আমিনুল

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভারজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। 

ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন বিসিবির নতুন সভাপতি বুলবুল। বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনি তিনজনকে এডভারজার কমিটিতে মনোনীত করেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী। 

এর মধ্যে পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। 

কমিটির ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত। ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন। প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে। 


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪