| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 131730 বার পঠিত
গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছবির ক্যাপশন: গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের এক জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট জহুরুল ইসলাম কামাল এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অত্র কলেজের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) সেরাজুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক আবু নছর মোহাম্মাদ আলম, মোরশেদুর রহমান, লতিফুল বারী রুবেল, জুলফিকার আলী, শাহাজুল ইসলাম, ইফতেখার আহম্মেদ রাঙ্গা, বিদায়ী শিক্ষক আবু আলা মোঃ হামিদুর রহমান, কলেজের সাবেক শিক্ষক মনজুরুল কমর রতন, ছায়া রানী দেব প্রমুখ।

অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত আইসিটি শিক্ষক আবু আলা মো. হামিদুর রহমান কে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী এইচএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এর পূর্বে অত্র কলেজের পক্ষ থেকে কলেজ গভর্নিং বডির সভাপতি মাসুদুর রহমান মাসুদ কে ক্রেস্ট ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪