| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 131834 বার পঠিত
হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত
ছবির ক্যাপশন: হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ওপার বাংলার অভিনেতা ভরত কল। সিনে কিংবা টেলি পর্দা- খল চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অনেক আগেই। অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে তার; ক্যারিয়ার জুড়ে এই অভিনেতার রয়েছে ব্যাপক সফলতাও।

ভরতের পরিবার অবাঙালি। কাশ্মির থেকে অনেকবছর আগেই তার অবাঙালি পরিবার কলকাতায় চলে আসে। সেই পরিবারের সুদর্শন ছেলেটা পড়াশোনার পাশাপাশি অভিনয় শুরু করেন বাংলা সিনেমাতে; বাংলা ভাষাও সুন্দর করে রপ্ত করে নেন অভিনেতা।

ভরতের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। শোনা যায়, ভরতের জীবনে প্রেম এসেছে বহুবার; ভালোবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু অভিনেতার সেই সংসার ভেঙে যায় ২০০৩ সালে। এরপর নাকি একাধিক সম্পর্কেও জড়িয়েছেন বলে শোনা যায়।

কিন্তু ভরতের সেই ভালবাসাগুলোও বিয়েতে পরিণত হয়নি। ২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখার্জীকে বিয়ে করেন ভরত। তাদের এক কন্যা সন্তানও আছে। জয়শ্রীর সঙ্গেই সুখে সংসার করছেন এই অভিনেতা।

দ্বিতীয় স্ত্রীকে জীবনের স্তম্ভ মনে করেন অভিনেতা। জয়শ্রীও কাশ্মিরের এই পরিবারকে নিজের করে নিয়েছেন। ভরতকে ক্যানসারজয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেন এই জয়শ্রীই। কিন্তু এই জয়শ্রীকে বিয়ে করে বিতর্কের মুখে পড়তে হয় ভরতকে; যার কারণ ছিল দুইজনের বয়সের পার্থক্য।

ভরত কলের চেয়ে জয়শ্রী বয়সে অনেকটাই ছোট। তাদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে। সেই সুখের দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বাণ।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪