| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে বিচার বিভাগের কর্মচারিদের দুই ঘন্টা কর্মবিরতী

  • আপডেট টাইম: 05-05-2025 ইং
  • 369504 বার পঠিত
সিরাজগঞ্জে বিচার বিভাগের কর্মচারিদের দুই ঘন্টা কর্মবিরতী
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে বিচার বিভাগের কর্মচারিদের দুই ঘন্টা কর্মবিরতী

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : দুই দফা দাবি আদায়ে সারাদেশের সাথে সিরাজগঞ্জে দুই ঘন্টা কর্মবিরতী পালন করেছে বিচার বিভাগের কর্মচারিরা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের ব্যানারে সোমবার সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে বেলা ১১টা ত্রিশ মিনিট পর‌্যন্ত এই কর্মবিতরি পালন করা হয়।

কর্মবিরতী চলাকালে বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারিগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারি হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ১ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগি পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগবিধি প্রনোয়ন করতে হবে। অবিলম্বে এই দুই দফা দাবি পূরন না করা হলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪