| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম: 14-06-2025 ইং
  • 158785 বার পঠিত
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ, শাহরাস্তি ও কচুয়া উপজেলায় পৃথক যৌথ বাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ জুন) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ দুপুরে কচুয়া উপজেলার কড়ৈয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. শুক্কুর আলম ও মো. মোস্তফা কামালকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা।

একইদিন দুপুর দেড়টার দিকে শাহরাস্তি উপজেলার চিতষী এলাকা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গ্রেপ্তার হয় মাদক কারবারি মো. হিরন মিয়া। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে একইদিন সকালে মতলব দক্ষিণ উপজেলার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. সিয়াম হোসেন ও মো. মাসুদ রানা নামে দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল ও দুটি মোবাইল ফোন।

এসব পৃথক অভিযানে জব্দ দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যাক্তিদের স্ব স্ব থানায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪