| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রীড়া বাজেট ও ট্যাক্স নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির

  • আপডেট টাইম: 14-06-2025 ইং
  • 159475 বার পঠিত
ক্রীড়া বাজেট ও ট্যাক্স নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির
ছবির ক্যাপশন: আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য দুই হাজার কোটির বেশি বরাদ্দ রাখা হলেও, তা ক্রীড়ার বাস্তব উন্নয়নে কতটা কাজে লাগবে-সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।

শনিবার (১৪ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রীড়া খাতে বাজেট বরাদ্দ এমনিতেই সীমিত। আর সেটা যখন বিভিন্ন ফেডারেশনের মাঝে ভাগ হয়ে যায়, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

তাবিথ আউয়াল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাফুফের পক্ষ থেকে অনুরোধ করছি যাতে ক্রীড়া খাতে বাজেট বাড়ানো হয়। বাজেট স্বল্পতার পাশাপাশি ক্রীড়া সামগ্রী আমদানিতে ৩৬ শতাংশ শুল্ক রয়েছে, যা ক্রীড়া বান্ধব নয়।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বিগত কমিটি সরকারের কাছ থেকে বছরে ৩০ কোটি টাকা চেয়েছিল। আমরা এখনো তেমন কিছু চাইনি, তবে আমাদেরও সেই প্রয়োজন রয়েছে। আপাতত স্পন্সর ও অন্যান্য উৎস থেকে চাহিদা পূরণের চেষ্টা করছি।

তাবিথ আউয়াল পার্শ্ববর্তী ভারতের উদাহরণ টেনে বলেন, ভারতে ক্রীড়া সামগ্রীর উপর শুল্ক মাত্র ১২ শতাংশ। আমাদের দেশে সেটি অনেক বেশি। ক্রীড়ার প্রসারে এই ট্যাক্স কমানো উচিত।

তিনি স্পষ্টভাবে বলেন, অর্থ মন্ত্রণালয় বাজেট করে, আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তা বণ্টন করে। তাই বাফুফের পক্ষ থেকে দুই মন্ত্রণালয়ের প্রতি আহ্বান—অনুগ্রহ করে ক্রীড়া খাতে বাজেট বৃদ্ধি ও শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনায় নিন।

তাবিথ আউয়ালের বক্তব্যে উঠে আসে ক্রীড়ার উন্নয়নে কাঠামোগত পরিবর্তনের আহ্বান, যাতে বাজেট ও নীতির মাধ্যমে বাস্তব সহায়তা পাওয়া যায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪