| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

  • আপডেট টাইম: 14-06-2025 ইং
  • 163371 বার পঠিত
রোববার থেকে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হচ্ছে
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : টানা দশদিন বন্ধ থাকার পর রোববার (১৫ জুন) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির ফলে গুরুত্বপূর্ণ এই বন্দরের মাধ্যমে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত এই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

তবে প্রতিদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীদের এই দুই দেশে আসা-যাওয়া অব্যাহত ছিল।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত হিলি বন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 

একারণে এই বন্দর দিয়ে টানা দশদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় বন্দরের মাধ্যমে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হচ্ছে। 

এর ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে। আবারও গতিশীল হবে বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, একটানা বন্ধের পর রবিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি করা পণ্য নিয়ে ট্রাক প্রবেশ করবে। ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪