| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তিতাসের সতর্কবার্তা

  • আপডেট টাইম: 14-06-2025 ইং
  • 161827 বার পঠিত
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তিতাসের সতর্কবার্তা
ছবির ক্যাপশন: অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তিতাসের সতর্কবার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

গ্যাসজনিত অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সতর্কীকরণ বার্তা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি

শনিবার (১৪ জুন) তিতাস গ‍্যাসের ব‍্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের সই করা এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। চুলার বাটন, হুসপাইপ বা পিতলের চাবি  বা কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করতে হবে। লিকেজ হলে রাইজারের চাবি বন্ধ করে করতে হবে এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামত করতে হবে। 

বার্তায় আরো বলা হয়,  গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার ১৬৪৯৬ এ যোগাযোগ করা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪