| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুখালিতে ট্রলিতে পিকআপের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত

  • আপডেট টাইম: 14-06-2025 ইং
  • 160693 বার পঠিত
মধুখালিতে  ট্রলিতে পিকআপের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত
ছবির ক্যাপশন: মধুখালীর বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়

ফরিদপুর প্রতিনিধি :

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রলির পেছনে পিকআপের ধাক্কায় মো. তুহিন বিশ্বাস (৩৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ঝিনাইদহগামী একটি ম্যাটাডোর কোম্পানির  পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-অ-১১-৫২৩১) মধুখালীর বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। রাস্তার পাইলিং এর কাজে ব্যবহৃত পেলেসাইকিং বোঝাই ওই ট্রলিটি মহাসড়কে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত ছিল এবং টায়ার ফেটে যাওয়ায় সড়কের পাশে দাঁড় করানো ছিল।

ধাক্কার ফলে পিকআপে থাকা ম্যাটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. তুহিন বিশ্বাস ট্রলি ও পিকআপের মধ্যে আটকা পড়ে যান। মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুহিন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আফজাল বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও ট্রলিকে জব্দ করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করছি। পরবর্তী ব্যবস্থা সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪