| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

  • আপডেট টাইম: 14-06-2025 ইং
  • 159802 বার পঠিত
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচ টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় খুনের ঘটনা ঘটে। নিহতের নাম বিদ্যুৎ শেখ(৩০)। তিনি শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হাসান বাসির এতথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশের এই কর্মকর্তা জানান, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন ধরে। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পিছনে বিদ্যুৎকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে রেখেছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪