| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের বিশেষ সুরক্ষা পরিদর্শন শুরু হচ্ছে

  • আপডেট টাইম: 13-06-2025 ইং
  • 151179 বার পঠিত
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের বিশেষ সুরক্ষা পরিদর্শন শুরু হচ্ছে

আশিস গুপ্ত, নতুন দিল্লি 

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করেছে যে, আগামী রবিবার, ১৫ই জুন থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮/৯ ফ্লিটের সমস্ত বিমান বর্ধিত সুরক্ষা পরিদর্শনের মধ্য দিয়ে যাবে। 

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার মারাত্মক বিমান দুর্ঘটনায় একজন বাদে সকল আরোহীর মৃত্যুর পর ৭৮৭ ড্রিমলাইনার এবং আমেরিকান বিমান প্রস্তুতকারক বোয়িং উভয়ই কড়া নজরদারির আওতায় এসেছে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ফুয়েল, ইঞ্জিন এবং হাইড্রোলিক সিস্টেমের নজরদারি সহ উন্নত পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে। ডিজিসিএ এই পরীক্ষাগুলির একটি প্রতিবেদন পর্যালোচনার জন্য চাইবে।

এয়ার ইন্ডিয়ার জেনক্স ইঞ্জিন যুক্ত বোয়িং ড্রিমলাইনার বিমানগুলিতে সুরক্ষা পরীক্ষা করা হবে। নির্দেশে যা বলা হয়েছে, ফুয়েল প্যারামিটার মনিটরিং এবং সংশ্লিষ্ট সিস্টেম পরীক্ষা করা, কেবিন এয়ার কম্প্রেসার এবং সংশ্লিষ্ট সিস্টেম পরীক্ষা করা, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা, ইঞ্জিন ফুয়েল-ড্রাইভেন অ্যাকচুয়েটর-অপারেশনাল পরীক্ষা এবং অয়েল সিস্টেমের যাচাই, হাইড্রোলিক সিস্টেমের কার্যকারিতা যাচাই, টেক-অফ প্যারামিটার পর্যালোচনা।

এছাড়াও, আগামী দুই সপ্তাহের মধ্যে পাওয়ার অ্যাসুরেন্স চেক করা হবে এবং 'ফ্লাইট কন্ট্রোল ইন্সপেকশন' চালু করা হবে।সরকার জানিয়েছে, গত ১৫ দিনে বোয়িং ড্রিমলাইনার ফ্লাইটে বারবার দেখা দেওয়া সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করতে হবে। পর্যালোচনার পর রক্ষণাবেক্ষণের কাজগুলো শেষ করতে হবে।

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের একটি আবাসিক চিকিৎসক হোস্টেল ভবনে বিধ্বস্ত হলে কমপক্ষে ২৬৫ জন নিহত হন।২০১১ সালে বাণিজ্যিক আত্মপ্রকাশের পর থেকে ৭৮৭ মডেলের প্রথম মারাত্মক দুর্ঘটনা ছিল এটি।

একজন বোয়িং প্রকৌশলী ২০২৪ সালে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের কাঠামোগত অখণ্ডতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে, সেই কর্মকর্তার উত্থাপিত উদ্বেগের সঙ্গে সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার যোগসূত্রের কোনো প্রমাণ নেই।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা সম্পর্কে বোয়িং এয়ারপ্লেন তাদের বিবৃতিতে বলেছে যে তারা "ফ্লাইট ১৭১ সম্পর্কে এয়ার ইন্ডিয়ার সাথে যোগাযোগে রয়েছে" এবং তারা "সহায়তা প্রদানের জন্য প্রস্তুত"।

রিপোর্টার্স ২৪/এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪