| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একতাবদ্ধ হয়ে থাকুন যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : কৃষক দলের সেক্রেটারি

  • আপডেট টাইম: 13-06-2025 ইং
  • 163801 বার পঠিত
একতাবদ্ধ হয়ে থাকুন যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : কৃষক দলের সেক্রেটারি
ছবির ক্যাপশন: একতাবদ্ধ হয়ে থাকুন যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : কৃষক দলের সেক্রেটারি

ভাঙ্গা উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ জাতির ভবিষ্যৎ এবং জাতীয় নির্বাচন নিয়ে অত্যন্ত ফলপ্রসু দিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করছি। 

বিএনপির উপর আস্থা রাখুন দেশের জনগণের কাঙ্খিত জাতীয় সংসদ নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। আওয়ামী লীগের দোসরা এখনও পলাতক থেকেও দেশের বিরুদ্ধে গভীর যড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দাবীতে বিদ্যনন্দি ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার  (১৩ জুন) বিকেলের জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দিন ভুলুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম,আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা,

যুবদল নেতা রওনক মুন্সী, শরীফ সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না, এমএ ওয়াদুদ, আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর, কাজী কামাল, আলমগীর হোসেন, আবুল কালাম প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪