| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে শ্বাসনালীতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 12-06-2025 ইং
  • 152292 বার পঠিত
লক্ষ্মীপুরে শ্বাসনালীতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে শ্বাসনালীতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

অরি দাস ফেনী জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির শিশু ছেলে। ঈদের বন্ধে শিশুটি মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে আসে।

প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শিশুটির এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনও রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য্য সহকারে খাওয়াতে হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪