| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে মাদকবিক্রী ও সেবনে বাধা দেয়ায় বাবাকে খুন

  • আপডেট টাইম: 12-06-2025 ইং
  • 165658 বার পঠিত
লক্ষ্মীপুরে মাদকবিক্রী ও সেবনে বাধা দেয়ায় বাবাকে খুন
ছবির ক্যাপশন: রায়পুর থানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রায়পুরে বাবা আলী দেওয়ান সর্দারকে (৭৫) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পর পালিয়ে যান ছেলে মামুন (৩৫)।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদকবিক্রির সঙ্গে জড়িত। কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। ঈদের আগে জামিনে বেরিয়ে পুনরায় মাদকবিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন মামুন।

এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।  

একপর্যায়ে রাতে আলী দেওয়ান সর্দার এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলের কাছে ওজু করতে গেলে পেছন থেকে ছেলে মামুন তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

এতে ঘটনারস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুন মাদকবিক্রি এবং সেবন করতেন। তার বাবা এসব কাজে বাধা দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটকে অভিযান চলছে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪