| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাতক সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে ‘পুশইন’ বিএসএফের

  • আপডেট টাইম: 12-06-2025 ইং
  • 166280 বার পঠিত
ছাতক সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে ‘পুশইন’ বিএসএফের
ছবির ক্যাপশন: ছাতক সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে ‘পুশইন’ বিএসএফের

রিপোর্টার্স২৪ ডেস্ক

সুনামগঞ্জের ছাতক সীমান্তের নোয়াকুট এলাকায় ১৭ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা লালমনিরহাটের বাসিন্দা। বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের পুশইন করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির। তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ ১৭ জনকে পুশইন করা হয়। 

সূত্র আরও জানায়, পুশইন হওয়া এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে দীর্ঘদিন বসবাস করছিলেন। বিজিবি তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে ২৮ মে একই সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছিল বিএসএফ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪