| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ

  • আপডেট টাইম: 11-06-2025 ইং
  • 153270 বার পঠিত
লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহকে নতুন সেক্রেটারি মনোনীত করা হয়। এর আগে সকালে ফারুক হোসাইন নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। 

এদিন বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ফারুক হোসাইন নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করেন। 

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোনো কারণ জানাননি তিনি। তবে সংগঠনের সঙ্গে সক্রিয় থাকব বলেও জানান তিনি। 

দলীয় সূত্রে জানা যায়, ফারুক হোসাইন নুরনবী গত ৪ বছর জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগর উপজেলায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪