| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জের রূপসা থেকে ৯ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম: 11-06-2025 ইং
  • 153277 বার পঠিত
ফরিদগঞ্জের রূপসা থেকে ৯ জুয়াড়ি আটক
ছবির ক্যাপশন: ফরিদগঞ্জের রূপসা থেকে ৯ জুয়াড়ি আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। বুধবার (১১ জুন) দুপুরে তাদেরকে উপজেলার রূপসা এলাকা থেকে আটক করা হয়।

এদিন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

আটক জুয়াড়িরা হলেন-ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ, সোহাগ, শাহাদাত হোসেন, জিল্লুর রহমান, মো. আলাউদ্দিন, মো. শাকিল, মো. মাসুদ, মো. জসিম ও বিপুল।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তারা জুয়া খেলা নিয়ে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪