| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার শেষ না হওয়া পর্যন্ত আ. লীগের কার্যক্রম স্থগিত থাকবে : প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম: 11-06-2025 ইং
  • 170946 বার পঠিত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আ. লীগের   কার্যক্রম স্থগিত থাকবে : প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার :  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।  বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত  থাকবে। আমরা কেবল এটাই করেছি। 

বুধবার (১১ জুন) সফরের দ্বিতীয় দিনে লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মূল হল কক্ষে আয়োজিত সংলাপে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানুষ উৎসব করেছে।  শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন (আওয়ামী লীগ) - তাদের কেউই ভুল স্বীকার করেননি বরং তারা জনগণকে উত্তেজিত করছেন।

বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা, গুম করতে এবং অর্থ চুরি করতে পারে। তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। আপনি কি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন? তাহলে, এটি একটি বিতর্কিত বিচার নয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি যেমন নির্বাচন, সংবিধান, সিভিল সার্ভিস নিয়েও। আমরা সুপারিশের দিকে তাকিয়ে আছি, আমাদের কাজ হলও সকল দলের সাথে ঐকমত্য তৈরি করা।’

রিপোর্টার্স/২৪


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪