| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম: 11-06-2025 ইং
  • 153451 বার পঠিত
লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত নেতা কাউছার আহমেদ মিলকে পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় বাবুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহাভূক্ত ৮ নাম্বার আসামি।

বুধবার (১১ জুন) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে বাবুলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাবুল সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের বাসিন্দা। 

এজাহারে উল্লেখ করা হয়, বিভিন্ন ঘটনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে নিহত কাউছারদের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে রাজিবপুর এলকায় বাদীর বাড়ির সামনে অভিযুক্ত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কাউসারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি দেখে কাউছার তার ভাইকে বাঁচাতে যান। তখন তার মাথার পেছনে লোহার রড দিয়ে কয়েকটি আঘাত করা হয়। এরপর মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ি পেটানো হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সামনে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে ভয়ে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। পরে সন্ধ্যায় কাউছারের শারিরীক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত রবিবার নিহতের স্ত্রী শিল্পি আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

এ মামলা প্রসঙ্গে ওসি আব্দুল মোন্নাফ বলেন, মামলার ৮ নাম্বার আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্য আসামিদেরকেও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, নিহত কাউসার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪