| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এখনো নির্ভুল পথের দিশারী খালেদা জিয়া’

  • আপডেট টাইম: 10-06-2025 ইং
  • 170521 বার পঠিত
‘এখনো নির্ভুল পথের দিশারী খালেদা জিয়া’
ছবির ক্যাপশন: বেগম খালেদা জিয়া। ছবি সংগৃহিত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নির্ভুল পথের দিশারী’ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান। তিনি খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন।

মঙ্গলবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মারুফ কামাল খান বলেন, ‘জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। আমি আশাবাদী হচ্ছি। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস।’

তিনি বলেন, ‘টোকাইতন্ত্রের ফাঁপরবাজি এড়িয়ে পরিণত নেতৃত্ব এগিয়ে যাক সঠিক পথ ধরে মঞ্জিলে মাকসুদের দিকে। দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে। সমঝোতাই সাফল্যের সিঁড়ি। আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান। আর এখনো নির্ভুল পথের দিশারী হয়ে থাকায় বেগম খালেদা জিয়ার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪