| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, না ফেরার দেশে অভিনেত্রী সুবাহ

  • আপডেট টাইম: 10-06-2025 ইং
  • 168879 বার পঠিত
খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, না ফেরার দেশে অভিনেত্রী সুবাহ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবাহ। মঙ্গলবার (১০ জুন) রাত আটটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা। সুবাহ'র মৃত্যুর খবরে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে গত রোববার তানিন সুবাহকে ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তানিন সুবাহ'র; সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।

চিকিৎসকরা জানান, সুবহার হৃদযন্ত্র  কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনো লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন; বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে।

২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত ‘জমজ’ নাটকের মাধ্যমে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে, যেখানে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪