| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজার দুর্দান্ত পাসে রাকিবের গোল, ব্যবধান কমলো বাংলাদেশের

  • আপডেট টাইম: 10-06-2025 ইং
  • 169784 বার পঠিত
হামজার দুর্দান্ত পাসে রাকিবের  গোল, ব্যবধান কমলো বাংলাদেশের

রিপোর্টার্স স্পোটস ডেস্ক : এএফসি বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকে থাকা বাংলাদেশ ব্যবধান কমালো। ম্যাচের ৬৬ মিনিটে হামজার দুর্দান্ত পাসে রাকিব গোল করেন। এতে ১-২ গোলে পিছিয়ে রয়েছে। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ। তবে প্রথম ভালো সুযোগটি পায় সিঙ্গাপুর। নবম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে শট নিতে গিয়ে পড়ে যান সিঙ্গাপুরের মিডফিল্ডার সং উই ইয়ং। ফলে ফাঁকা বারেও বল পাঠাতে পারেননি তিনি, বল বক্সের ডান পাশ ঘেঁষে বাইরে চলে যায়।

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু ৪৫ মিনিটে কপাল পুড়ল বাংলাদেশের, যখন সিঙ্গাপুর গোল করে এগিয়ে যায়।

লম্বা থ্রো থেকে বল বাংলাদেশের বক্সে। গোলকিপার  মিতুল মারমা বল পাঞ্চ করলেও বিপদমুক্ত হয়নি। সিঙ্গাপুরের এক খেলোয়াড় মিডফিল্ডার সং উই ইয়ংয়ের কাছ থেকে বল পাঠান। পোস্টের কাছ থেকে আলতো করে তিনি বল জালে পাঠিয়ে দলকে ১-০ করে এগিয়ে নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪