| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 10-06-2025 ইং
  • 168867 বার পঠিত
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ আজ মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেছেন। 

তিনি আরো বলেছেন, ‘গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ থাকার পরেও অনলাইনে যুক্ত ছিলেন। সেখানে তিনি জানান, বৈঠকের জন্য ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে।

আগামী ১৩ জুন লন্ডন সময় ৯টা থেকে ১১টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি, এই সাক্ষাৎ দেশের  সংকটগুলো কাটিয়ে উঠতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক যে অবস্থা, তাতে এটি একটি বড় ইভেন্ট। এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে।

এই বৈঠক জাতীয় ও আন্তর্জাতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪