| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে অভিনেতা জাহিদ হাসান

  • আপডেট টাইম: 09-06-2025 ইং
  • 169759 বার পঠিত
হাসপাতালে অভিনেতা জাহিদ হাসান
ছবির ক্যাপশন: অভিনেতা জাহিদ হাসান

রিপোর্টার্স ডেস্ক :

ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা জাহিদ হাসান। তবে এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব তথ্য জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

তিনি বলেন, আমি জাহিদকে নিয়ে হাসপাতালে আছি, ঠাণ্ডাজনিত সমস্যা থেকে শরীরটা খারাপ করেছিল। প্রথমে জ্বর আসে, এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়।

মৌ আরও বলেন, এখন শরীর আগের চেয়ে অনেকটা ভালো। একটু সুস্থ হলেই আমরা বাসায় নিয়ে যেতে পারব।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’। পারিবারিক গল্পনির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪