| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন

  • আপডেট টাইম: 08-06-2025 ইং
  • 172236 বার পঠিত
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন
ছবির ক্যাপশন: বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রথম জানাজা রোববার (৮ জুন) জোহরের নামাজের পর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কালিহাতির ছাতীহাটিতে নিজ বাড়িতে আসরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা হবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নিজ এলাকায় দাফন সম্পন্ন হবে।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন কাদের সিদ্দিকীর সহচর এনায়েত করিম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪