| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩০

  • আপডেট টাইম: 04-05-2025 ইং
  • 384759 বার পঠিত
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩০
ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), অ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান (৩৮), এনায়েত (৪৫), সাত্তার (৪৫), সোহেল রানা (২৫), ১৭ বছরের এক কিশোর, ১৬ বছর বয়সী এক কিশোর, ১৬ বছর বয়সী আরেক কিশোর, সুমিদ (২০), রাব্বি (২৩), জাহিদ (২১), কাওসার (১৯), ইসমাইল (২৩), সামির (১৯), সিজান (১৮), রাব্বি (২০), রেজাউল (৪২), নুর আলম (৪৫), আজগর আলী (৩৮), তোফায়েল (৫০), হাসিম (৪০) ও আশরাফুল (৩০)।

এদের মধ্যে ডিএমপি মামলায় ২৩ জন, ডাকাতির প্রস্তুতি মাামলায় ৪ জন, প্রতারণা মামলায় একজন, দস্যুতার চেষ্টা মামলায় একজন ও অন্যান্য মামলায় একজন।

গ্রেপ্তারকৃতদের  আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।

রিপোর্টার্স২৪/নাইম


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪