| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে ৭৭ জন আহত

  • আপডেট টাইম: 07-06-2025 ইং
  • 174537 বার পঠিত
কোরবানি দিতে গিয়ে রাজধানীতে ৭৭ জন আহত
ছবির ক্যাপশন: কোরবানি দিতে গিয়ে রাজধানীতে ৭৭ জন আহত

রিপোর্টার্স২৪ ডেস্ক

ত্যাগের মহিমায় সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বাংলাদেশে এটি ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনটি উদযাপন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। তবু এর মাঝেই ঘটছে দুর্ঘটনা, যেতে হচ্ছে হাসপাতালে।

আজ শনিবার (৭ জুন) ঈদের দিনের সকাল থেকে বিভিন্নভাবে আহত হয়ে রাজধানীর নানা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকেই।

শুধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আহত হয়ে এসেছেন অন্তত ৭৭ জন। দুপুর ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, কোরবানি দেয়ার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অথবা পশু পরিবহনের সময় গরু বা বড় সাইজের খাসির লাথি-গুঁতো খেয়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন।

ঈদের দিনে রোগীর চাপ থাকলেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন অনেকেই। সেবা পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে তাদের।

প্রতিবছর ঈদুল আজহায় পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অনেকেই ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪