| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম: 04-05-2025 ইং
  • 370487 বার পঠিত
সিরাজগঞ্জ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শাহজাদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর। এখানেই কবির কুঠিবাড়ি অবস্থিত, যে কুঠিবাড়িতে বসে তিনি তার অনেক অসামান্য লেখা লিখেছেন। এই কুঠিবাড়িতে অনুষ্ঠিত হতে যাওয়া রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান সফল করতে সম্মিলিত ভাবে সকলকে কাজ করতে হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় এবার ৩দিন ব্যাপি জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ২৫'শে বৈশাখ ৮ই মে শুরু হবে কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠান।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪