| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানালেন ছেলে ও পুত্রবধূ-নাতনিরা

  • আপডেট টাইম: 06-06-2025 ইং
  • 173818 বার পঠিত
খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানালেন ছেলে ও পুত্রবধূ-নাতনিরা
ছবির ক্যাপশন: লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া/ছবি তারেক রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া

রিপোর্টার্স ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানান। এসময় দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরাও তার সঙ্গে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে লন্ডন পৌঁছান জুবাইদা রহমান। এর দেড় সপ্তাহ আগে লন্ডনে ফিরে যান শামিলা রহমান।

এর আগে প্রায় চার মাস উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে দুই পুত্রবধূকে নিয়ে গত ৬ মে দেশে ফিরেন খালেদা জিয়া।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪