| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম: 06-06-2025 ইং
  • 175356 বার পঠিত
সাভারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম

সাভার প্রতিনিধি:

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলার আসামি এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাসনের ঘাসমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার (৬ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার সাদ্দাম সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি দক্ষিণ রাজাসনের ঘাসমহল এলাকার বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে।


পুলিশ জানায়, সাদ্দাম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তিনি অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বাংলানিউজকে বলেন, সাদ্দাম সাভারে ছাত্র হত্যার ঘটনায় অভিযুক্ত। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।


প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে ব্যাপক দমন-পীড়নের ঘটনা ঘটে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় প্রায় শতাধিক আন্দোলনকারী নিহত এবং সহস্রাধিক আহত হন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪