| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দরজা খুলতেই হঠাৎ তিনি আমাকে চুমু খেতে ঝুঁকে পড়েন: সুরভীন

  • আপডেট টাইম: 05-06-2025 ইং
  • 173723 বার পঠিত
দরজা খুলতেই হঠাৎ তিনি আমাকে চুমু খেতে ঝুঁকে পড়েন: সুরভীন
ছবির ক্যাপশন: ‘হেট স্টোরি’খ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন ‘হেট স্টোরি’খ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা। সম্প্রতি নিজের জীবনের এমনই এক যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।


সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’–এর প্রচারে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানালেন, তিনি একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন। বলিউড তো বটেই, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার।


বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার দারুণ সব অভিজ্ঞতা যেমন ছিল, তেমনই ছিল অন্ধকার কিছু অধ্যায়ও। নাম না তুলে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, মিটিং ছিল এক পরিচালকের অফিসে। আলাপ-আলোচনার পর, উনি আমাকে গেট অবধি এগিয়ে দেন। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই— আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি। কিন্তু দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন— আমাকে চুমু খেতে যান! আমি সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দিই।


তারপর আর কোনও কথা না বলে সেখান থেকে সোজা হাঁটা দিয়েছিলাম। আমার ওইমুহুর্তে ওটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এসব কীভাবে করছো তুমি!’


তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানান এই অভিনেত্রী। সুরভীনের দাবি, এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সরাসরি না বললেও, এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘সময় কাটানোর’ প্রস্তাব পাঠিয়েছিলেন! ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও, ‘কোডেড ল্যাঙ্গুয়েজে’ তার বার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল।


সুরভীনকে শেষ দেখা গিয়েছিল ‘রাণা  নাইডু’, ‘ডিকাপলড’ এবং ‘স্যাক্রেড গেমস’-এ। আর এখন ওটিটিতে স্ট্রিম করছে তার নতুন ওয়েব শো ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪